• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ
অনিয়ম ধরা পড়লে বাতিল হবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইবার হামলার শিকার মার্কিন বিমানবাহিনী, বিপাকে দুই শতাধিক ঘাঁটি! ডিসেম্বরে নিজহাতে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি

কেরানীগঞ্জ প্রতিনিধি / ২৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা বিতর্কিত আবাসন প্রকল্পের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়েও এসেছে পরিবর্তনের অভিযোগ। কিন্তু বন্ধ হয়নি কৃষিজমি ভরাট। ঢাকার কেরানীগঞ্জে মধু সিটির বিরুদ্ধে তিন ফসলি কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারানগর ইউনিয়নের চণ্ডীপুর, কাঁঠালতলী ও কলাতিয়ার বেলনা এলাকায় চলছে এই কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, আগের রাজনৈতিক প্রভাবের জায়গায় নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। ফলে প্রশ্ন উঠেছে, কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে মধু সিটির এই ভরাট সাম্রাজ্য?

স্থানীয়দের অভিযোগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে মধু সিটির কার্যক্রম বিস্তৃত হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি ভরাট ও আবাসন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category