• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন।

শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান কানি।

তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category