• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৯ প্লাটুন আনসার মোতায়েন স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। তাদের মধ্যে মন্ত্রিসভার কয়েকজন সদস্যও রয়েছেন। সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসনে বেসামরিক প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের এমন বসবাসকে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ সামরিক আবাসনে উঠেছেন। এ ছাড়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার পরিবারও গত বছর একটি সামরিক ঘাঁটিতে চলে যান।

ইরানের সম্ভাব্য হামলার হুমকি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাকে কর্মকর্তাদের স্থানান্তরের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বেসেন্ট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি সামরিক ঘাঁটিতে চলে গেছেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। অন্যদিকে, হেগসেথ ও ব্লঁশের স্থানান্তরের পেছনেও নিরাপত্তাঝুঁকির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনেইরে রুবিও, হেগসেথ ও মিলার পরিবার বসবাস করছে। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এই আবাসিক এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

তবে সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সামরিক সদস্যদের জন্য বরাদ্দ বাড়িতে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের থাকা, বাড়িভাড়া এবং আবাসন বরাদ্দের আইনি বৈধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনপ্রণেতারা।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছেন। সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের নিরাপত্তাঝুঁকি, আবাসনের আইনি ভিত্তি এবং ভাড়ার হিসাব জানাতে পেন্টাগনকে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তার অজুহাতে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের জীবনযাপন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category