• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেয়া এবং আকাশ থেকে নিরাপত্তা দেওয়ার মিশনে থাকা অবস্থায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগত চাল চালিয়ে এফ-১৬ বিমানটি গতিপথ পরিবর্তন করতে এবং ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে অপরাধী এবং তাদের সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদেরও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।

আইআরজিসি আরও বলেছে, মার্কিন যুদ্ধবিমান দিয়ে ইরানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ বা লঙ্ঘনের ঘটনা ঘটলে তার জবাবে সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হবে। এতে বিমানগুলোর পরিণতি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে, যেগুলোকে আগে লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: তাসনিম নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category