• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ড অডিটে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সবুজ বাংলাদেশ’ সম্পাদককে হুমকির অভিযোগ কাস্টমস কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক আধুনিক ও ডিজিটাল শিক্ষাদানে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে যবিপ্রবিতে কর্মশালা মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ পতেঙ্গা কাঠগড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি পালন… নিষিদ্ধ সংগঠনের লক-ডাউন বিরোধী মানবাধিকার রক্ষার নতুন প্রত্যয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির শপথ গ্রহণ-অভিষেক সম্পন্ন চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। / ১০ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দক্ষিণ চর্থার পরিচিত মুখ, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ৩০ নভেম্বর ৬৪ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর প্রয়াণের এক যুগ পেরিয়ে গেলেও সততা, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন এলাকাবাসী।

মরহুম মো. আবুল হোসেন সাংবাদিক নেকবর হোসেনের পিতা। জীবদ্দশায় তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কবরস্থানের সংস্কারসহ বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত জীবনে একজন ব্যবসায়ী হিসেবে সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ ব্যয় করতেন মানুষের কল্যাণে।

পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁর জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে, শান্ত ও পরোপকারী। কাউকে কষ্ট না দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। মৃত্যুর পরও তাঁর সেই মানবিক গুণাবলি ও সমাজের জন্য রেখে যাওয়া অবদান তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রেখেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দক্ষিণ চর্থা এলাকার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তিনটি এতিমখানার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সমাজসেবামূলক সংগঠন ‘রক্তের বাঁধনে চর্থাবাসী’র উদ্যোগেও বাদ এশা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমের রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মানুষের কল্যাণে নিবেদিত তাঁর জীবন, সততা ও সমাজসেবার দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category