• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ

কারও ওপর গুলি করার নির্দেশ ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক / / / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটি হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার।এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়।

সহিংসতার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, যারা এমন সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধুমাত্র তাদের ওপরেই আইনের প্রয়োগ ঘটানো হবে। যারা সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনকারীদের পানি খাইয়ে সাহায্য করেছেন তাদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা।

আরাফাত আরও বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category