• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন

“দ্রুত সময়ে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে ” আউটার রিং রোড পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান ইউনুছ

নিজস্ব প্রতিবেদক:- / ১৩৩ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান প্রকল্প আউটার রিং রোড পরিদর্শন করেছেন সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বায়েজিদ লিংক রোডের চলমান কাজ পরিদর্শন শেষে তিনি আউটার রিং রোড পরিদর্শন করেন। এ সময় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাদের দ্রুত সময়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস্ত করেছেন ।

এছাড়া তিনি আরো বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। আমি নেত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীকে স্মার্ট চট্টগ্রামে রূপান্তর করতে চাই। আর এতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পরিদর্শনকৃত প্রকল্পসূমহ হল, বায়েজিদ লিংক রোড, দক্ষিণ হালিশহরস্থ আউটার রিং রোড, র‌্যাব–৭ সংলগ্ন ফিডার রোড–১।

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান ইউনুছ এর সাথে আরো উপস্থিত ছিলেন- সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, সহকারী প্রকৌশলী নিয়াজ মোঃ মামুন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category