• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

দুই সাংবাদিককে জুয়াড়ির হুমকি দেওয়াতে থানায় অভিযোগ

মোঃ সফিউল আজম রুবেল, চট্টগ্রাম প্রতিনিধি:- / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

চট্টগ্রামের বাকলিয়া থানার ১৮ নং ওয়ার্ডের কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ২০২৪ ইং তারিখে “চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর,নেপথ্যে সমাজকল্যাাণ ও পুলিশ কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ৮ জুলাই ২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক দেড়টায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একই ভাবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে জুয়ার আসরের ম্যানেজার জিয়াকে মুঠো ফোনে কল করলে অকথ্য ভাষায় গালিগালাজ, সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক ” নতুন সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইলকেও হুমকি প্রদান করে। এই বিষয়ে জুয়াড়ি ওরপে বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার জিয়াকে অভিযুক্ত করে নুর মোহাম্মদ রানা বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা কতৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করেন। যার জিডি নং-৪৩৭ তাং-৮/৭/২৪ ইং। এই জিডির বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইম অতিরিক্ত কে ও অবহিত করা হয়েছে।

জানাগেছে, বাহার কনভেনশন হলে জুয়ার আসর নিয়ে নানা শিরোনামে জাতীয় দৈনিক” গণকন্ঠ ” পত্রিকাসহ আরো বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকগণ জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category