• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন পতেঙ্গায়‌ প্রথম বারের মত দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কাল শুরু ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত পাটোয়ারী বাবুর দুই মাসের কারাদণ্ড ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ও গণভোটের পার্থক্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আক্কেলপুরে প্রতারণা কালে র‍্যাবের হাতেই ভূয়া দুই র‌্যাব সদস্য আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:- / ১০৮ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

জয়পুরহাটে র‌্যারে পরিচয় দিয়ে প্রতারনাকালে প্রতারক চক্রের মূল হোতা সহ দুইজনকে আটক করেছে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ভূয়া র‌্যাব সদস্য তরিকুল ইসলাম সোহাগ নাটরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে ও তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চোকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
রবিবার সন্ধায় সিপিসি-৩,র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্প কমান্ডার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুলের নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে ১২ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার চুক্তিবদ্ধ হয়। পরে পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার টাকা দাবী করলে আজিজুলের মনে সন্দেহ হয়। এসময় ওই এলাকায় র‌্যাবের একটি টহল গাড়ি দেখে সে বিষয়টি তাদের অবগত করলে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের নিকট থাকা মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি র‌্যাবের কটি ও নগদ ৮,২৫০ টাকা উদ্ধার করে।
আটককৃত তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পে সদস্য এবং নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়কের পরিচয়ে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট চাকুরী দেয়ার নামে র্দীঘদিন ধরে প্রতারণা করে আসছে বলেও র‌্যাব জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category