• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর

পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক / / / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

পিরোজপুরের ইন্দুরকানিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. শহিদ শিকদারের ছেলে।

তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং পিরোজপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
স্থানীয়রা আহত সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক শফিকুল বলেন, ‘রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার কোনো কথা না বলে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ‘

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category