• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

সংবিধান সংস্কার বা পরিবর্তনের সিদ্ধান্ত পার্লামেন্টের: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক / / / ৯৮ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট। এ জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মাধ্যমে যারা পার্লামেন্টে যাবেন, তারাই সিদ্ধান্ত নেবেন কী পরিবর্তন দরকার, কোন পরিবর্তন দরকার, সংবিধান সংস্কার নাকি বাতিল হবে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।মির্জা ফখরুল বলেন, ‘‘গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আমাদের ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের মাধ্যমে আসা স্বপ্নগুলো নস্যাৎ করতে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি বিস্মিত হয়ে যাই, সমাজের শিক্ষিত লোকেরা, যাদের সমাজে গুরুত্ব আছে, তারা গণমাধ্যমে বিভ্রান্তিমূলক কথা বলেন। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা যখন বলেন, ‘দল তৈরি করতে হবে’ এটা বিস্মিত না হয়ে পারা যায় না। এ অধিকার তাদের কে দিয়েছে, অনুমতি কে দিয়েছে, এ দায়িত্ব পেলেন কোথায়? তাহলে কী করে আমরা বা জনগণ ভাববে তারা (অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন) নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন। ’

একটি গোষ্ঠী এ সরকারকে দীর্ঘ সময় দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “তাহলে তো নির্বাচন, পার্লামেন্টের দরকার নেই। এ সময় একটি গণমাধ্যমে জরিপ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘পত্রিকাটি লিখেছে দেশের ৮০ শতাংশ মানুষ চায় , যতদিন খুশি এই সরকার থাকুক। ’ আমি জানি না, এই কথাগুলো তারা কোথায় থেকে পেলো? জনগণ এটা তো মেনে নেবে না। এ ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ভাবা উচিত, কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। ”

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনে যারা পঙ্গু, শহীদ ও আহত হয়েছেন তাদের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার সরকারকে যারা মদদ দিয়েছেন আমরা এখনো সেই প্রশাসনে তাদেরকেই দেখতে পাচ্ছি, তাদের সরানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category