• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আঘাতের বিষয়ে বাইডেন প্রশাসনকে আশ্বাস দেয়নি ইসরায়েল। অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে দেশটি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (১ অক্টোবর) হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এরপর পরই ইরানে হামলার হুমকি দেয় ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল বুধবার বলেছেন, ইরানের হামলার প্রতিক্রিয়া হিসেবে হামলার বিষয়ে শুধু ইসরায়েল নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রও ভাবছে।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী ব্যবহার করবে কিনা তা বলা সত্যিই কঠিন।

এদিকে গত ২ অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। বাইডেন বলেছিলেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ‘ইসরায়েল কী করতে চলেছে’, মার্কিন যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে।

বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল – ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে তিনি সমর্থন দেবেন কী না?

তার জবাব ছিল – ‘না’।

উচ্চ পর্যায়ের অনেক মার্কিন কর্মকর্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের হামলাকে সমর্থন করেছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category