• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

আগের বছরের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল প্রবাসীদের সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জানান, প্রবাসীদের সব সমস্যা সমাধানে কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, হয়রানি বন্ধে কাজ চলছে এবং অভিবাসন ব্যয় কমানোর জন্য এজেন্সিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রবাসীদের দেশের জন্য অবদান স্মরণ করে উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের অনেককে জেলেও যেতে হয়েছিল। প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছেন।

তিনি আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার হলে আমাদের অত্যন্ত কষ্ট হয়। অনেকেই ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স পাঠান, তবে দুঃখজনকভাবে এই ব্যাংক ফ্যাসিস্ট সরকারের দ্বারা দখল করে লুটপাট করা হয়েছে।

পাসপোর্ট সমস্যা ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ড. আসিফ নজরুল বলেন, পাসপোর্ট বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, তবে আমরা তাতে সহযোগিতা করতে চেষ্টা করবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব, তবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category