• শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

৬ মাসও টিকেননি সিডিএ চেয়ারম্যান, ১৫ বছর পর চেয়ার ছাড়েন ফজলুল্লাহ

অনলাইন ডেস্ক / / / ৭১ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। ঘটনা বহুল এই বছরে সরকার পতনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেও। ১৫ বছর ধরে দখল করা চেয়ারে যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তন আসে মাত্র ৬ মাস আগে দায়িত্ব নেওয়া চেয়ারেও। বলছি চট্টগ্রামের দুই সেবা সংস্থা ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কথা।

সেবা সংস্থা দুটি বিভিন্ন নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বেশ কয়েকবার। তবে ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ’র পরিবর্তন ও দায়িত্ব নেওয়ার পর সিডিএ চেয়ারম্যানের সরকারি খরচে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ছিল আলোচনা-সমালোচনায় মুখর।

সরকার পতনের প্রায় তিন মাস পর ৩১ অক্টোবর চেয়ার ছাড়তে হয় চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহকে। এর ফলে প্রায় ১৫ বছর পর পরিবর্তন আসে ওই চেয়ারে। যদিও এমডিকে চেয়ার থেকে সরাতে কয়েক দফা আন্দোলন করতে হয় বৈষম্যবিরোধীদের। অভিযোগ আছে, প্রকল্পে নয়ছয় সহ নিজের আত্মীয়-স্বজনকে পুনর্বাসনের নামে তিনি চাকরি দিয়েছেন ওয়াসায়।

এছাড়া ভান্ডালজুরি পানি প্রকল্প সময়মত চালু করতে না পারা এবং স্যুয়ারেজ প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। শুষ্ক মৌসুমে পানিতে লবণাক্ততা নিয়ে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান দিতে না পারায় বরাবরই ওয়াসা কর্তৃপক্ষ ছিল তোপের মুখে।

অন্যদিকে আরেক সেবা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ছিল নানা ঘটনায় সমালোচিত। চলতি বছরের ২৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করে পরের মাস ১৮ মে সিডিএ’র ফান্ডের টাকায় দল-বল নিয়ে বঙ্গবন্ধুর মাজার জেয়ারতে যান তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। যদিও সরকার পতনের পর ৪ সেপ্টেম্বর নতুন চেয়ারম্যান পায় প্রতিষ্ঠানটি। কথিত আছে, মোহাম্মদ ইউনুছ দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসের কাজ থেকে রাজনৈতিক কাজকে বেশি গুরুত্ব দিতেন।

এবছর সবচেয়ে বেশি সমালোচনা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে। ২০২৩ সালে নির্বাচনের আগে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন হলেও পূর্ণরূপে চালু করতে পারেনি কর্তৃপক্ষ। পুরোপুরি কাজ শেষ না হওয়া, টোল নির্ধারণ এবং র‌্যাম্প নির্মাণে জটিলতায় দীর্ঘায়িত হয়েছে এক্সপ্রেসওয়ের সুফল ভোগের সময়। শুধু তাই নয়, টাইগার পাস মোড়ে র‌্যাম্প নির্মাণে গাছ কাটার পরিকল্পনায় সচেতন মহলের সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। যদিও পুনঃনকশায় বাদ দেওয়া হয় এটি। কিন্তু অপরিকল্পিত র‌্যাম্প নির্মাণ নিয়ে এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন নাগরিক সমাজ।

বর্ষা এলেই চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে সরব থাকে গণমাধ্যম। এ জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। এরমধ্যে একটি সেনাবাহিনী ও অন্যটির কাজ করছে সিডিএ। কাজ শেষ না হওয়ায় পুরোপুরি সুফল মিলছে না এসব প্রকল্পের। এমন অবস্থায় জলাবদ্ধতার দায় দিয়ে সিডিএ’র সমালোচনা করেন নগরবাসী।  এছাড়া দুই প্রতিষ্ঠানে (সিডিএ ও ওয়াসা) বছরের বিভিন্ন সময় নানা অনিয়ম নিয়ে চলে দুদকের অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category