• শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা

নিজস্ব প্রতিবেদক / / ৩৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সাংবাদিকতার মতো দ্বিতীয় পেশায় যুক্ত থেকে একজন পেশাদার সাংবাদিককে, সাবেক ছাত্রদল নেতা ও একজন সাবেক যুবদল নেতার সম্মানহানি করে নিউজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।

জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের “মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান বাবু দীর্ঘ দিন ধরে একটি অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক কালের কন্ঠ ও ইংরেজি পত্রিকা ডেইলি ট্রাইবুনাল পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। তিনি নিয়মিত সংবাদ সংগ্রহ, রিপোর্ট প্রকাশের ভয় ও হুমকি দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীকে ও বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে লেখালেখি করছেন। এমনকি বিভিন্ন সময় প্রেস কনফারেন্সেও অংশ নিতে দেখা গেছে তাকে।

এছাড়া মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার চর ভূরুঙ্গামারী নতুন হাট হাই স্কুল গেইটে মানববন্ধনে অংশগ্রহণ করে তাকে নিউজের তথ্য সংগ্রহ করতে দেখা যায়। এসময় এনটিভি অনলাইন নিউজ এর বোম হাতে আরেক সাংবাদিককে ভিডিও করতে দেখা যায়। সাংবাদিক ও প্রভাষক মোঃ সামসুজ্জোহা কলেজ চলাকালীল সময়ে ওই মানববন্ধনে উপস্থিত হয়ে অনেকের বিরুদ্ধে মানহানি কর তথ্য তুলে ধরে নিউজ প্রচার করে। তথ্য নিয়ে জানা গেছে ওই সাংবাদিক ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত।
এছাড়াও এমপিওভুক্ত এবং ননএমপিও শিক্ষকরা সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তা, নিজ নিজ সহকর্মী ও প্রতিষ্ঠান প্রধানদের জিম্মি করে রাখেন মর্মে অনেকের এমন অভিযোগ দীর্ঘদিনের। এরা পাবলিক পরীক্ষার হলেও অবৈধভাবে ঢুকে পড়েন। ধরা পড়লে বা তদন্ত কমিটি হলে এই সব এমপিওভুক্ত শিক্ষকরা দাবি করেন যে তারা লাভজনক কিছু করছেন না। মানে তারা কোনো বেতন-ভাতা নেন না এই বলেই দায় সারে।

সরকারি চাকুরি ২০১৮ বিধিমালার ৩৪ নম্বর বিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, “সরকারি কর্মচারীরা সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে অন্য কোনো চাকুরি বা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না।” অথচ ওই শিক্ষক সরকারি অনুমোদন ছাড়াই সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় এক সচেতন নাগরিক বলেন, “একজন সরকারি শিক্ষক পুরো সময় শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকার কথা। কিন্তু সাংবাদিকতার মতো সময়সাপেক্ষ পেশা পালনের কারণে তিনি শিক্ষার ক্ষতি করছেন।”
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি চাকরি বিধি মোতাবেক সরকারী ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারি দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান এর হোয়াটসঅ্যাপে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে সে মেসেজ দেখার পরেও কোন বক্তব্য দিতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category