• শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

৩১ দফা প্রচারে দেবিদ্বারে বেলজিয়াম বিএনপি নেতা সাইদুর রহমান লিটন এর গণসংযোগ

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে বেলজিয়াম বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান লিটন নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বিকাল ৪ টার দিকে কুমিল্লা দেবিদ্বার মোহনপুর এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন। তিনি কুমিল্লা -(৪) দেবিদ্বার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

গণসংযোগ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও এলাকাবাসীর হাতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন তিনি।

এ সময় সাইদুর রহমান লিটন বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন রাষ্ট্রটিকে নতুন করে সাজাতে হলে আগে সেটি মেরামত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা। এর বিকল্প নেই।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণ যেন তাদের রাষ্ট্রীয় অধিকার ফিরে পায়- সেই আহ্বান জানানো হচ্ছে।

গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেলজিয়াম বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদুর রহমান লিটন আরোও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বেলজিয়াম বিএনপি ছাড়াও চষে বেরিয়েছি বিভিন্ন রাষ্ট্রে, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, পাশাপাশি কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে দীর্ঘ সময় ধরে জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই আজীবন।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category