• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সভা রেজাউল প্রধান সভাপতি, রবিউল এহসান রিপন সাধারণ সম্পাদক

সিনিয় রিপোর্টার বিশাল রহমান / / ৭১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

গতকাল ৩ জানুয়ারী ঠাকুরগাঁও জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত কাউন্সিলারদের রায়ে মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মো: রেজাউল করিম সভাপতি, কালবেলার জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন সাধারন সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এমএ সামাদ কে সাংগাঠনিক সম্পাদক করে ১৫ সদন্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। জেলা শহরের লা রোজা রেষ্টুরেন্টের হলরুমে কমিটি ঘোষনা করেন অন্তবর্তী কমিটির আহবায়ক বিশাল রহমান। এ সময় কমিটির সদস্য মোজাহারুল ইসলাম বাদল, আজম রেহমান, মোবারক আলী সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন গণমাধ্যমের ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

পরে নতুন কমিটির নেতা-কর্মীরা শহরের প্রবীন মরহুম সাংবাদিক শাহিন ফেরদৌস এর কবর জেয়ারত দোয়া-খায়েরের মাধ্যমে নতুন করে তাদের কার্যক্রমের শুভ সুচনা করেন। একমাস আগে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে বিশাল রহমানকে আহবায়ক, আজম রেহমান, বাদল হোসেন ও মোবারক আলী,আল মামুন জীবন ও ইব্রাহিম আলীকে   সদস্য করে ৫ সদস্যেরে অন্তবর্তী কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি শনিবার আয়োজিত সাধারন সভার মাধ্যমে নতুন কমিটির ঘোষনা দেন। নতুন কমিটির সদস্যগণ প্রয়াত সাংবাদিক শাহীন ফেরদৌসের কবর জিয়ারত করে তাদের কার্যক্রম শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category