• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল , (ঠাকুরগাঁও) প্রতিনিধি / / ৩৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

RDRS CORE Comprehensive Program-এর উদ্যোগে রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় রানীশংকৈল আর ডি আর এস অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় যুব ফোরামের সদস্যদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখা, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শশিউল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আর ডি আর এস বাংলাদেশ ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হামিদুল ইসলাম মাইক্রোফিনান্স এরিয়া ম্যানেজার রাণীশংকৈল , রবি নাথ রায় কমিউনিটি মোবিলাইজার রাণীশংকৈল , প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া প্রশিক্ষক মোবারক আলী ।

বক্তারা বলেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সাংবাদিকতা বিষয়ক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে যুবকদের নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফেডারেশন যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category