• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
মার্কিন স্থল অভিযান ব্যর্থ করার লোমহর্ষক বর্ণনা দিলো ইরান ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, কী ঘটতে যাচ্ছে পৃথিবীতে? ইমোতে ‘ঝাড়ফুঁক’, কিশোরীর সর্বস্ব লুটে নিল ভণ্ড কবিরাজ ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানাল পাকিস্তান সুখময় দাম্পত্য জীবন লাভে করণীয় ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত আজাদ হোসেন কবির ৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি বিদায় সংবর্ধনা-২০২৬ ও দোয়া মাহফিল সম্পন্ন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ

হোসেন বাবলা, চttটগ্রাম প্রতিনিধি / / ৩৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

গতকাল নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রোববার বিকেলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম ।

ব্রিফিংয়ে কমিশনার হাসিব বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় সেখানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সবাই সম্মিলিত ভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category