• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

অনলাইন ডেস্ক / / ৮১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানোকে স্পষ্ট চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা উঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ‍্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয় সেটা ভিন্ন। তবে যাতায়াত পথে যেখানে সেখানে (সিটি কর্পোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এসব ব‍্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।’

তিনি আরও লেখেন, ‘ইতিমধ‍্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ‍্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস‍্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন‍্য বাংলাদেশ’

পোস্টের কমেন্টে এএইচ সিয়াম নামে একজন লিখেছেন, আপনার কিছু কিছু প্রতিবাদ সত্যিই ভালো লাগে। এগুলো মানুষের মনের কথাই বলে—যা অনেকেই বলতে চায়, কিন্তু বলতে পারে না। হামিম ভাই, আপনাকে আমি ডাকসু নির্বাচন সময় থেকেই চিনি। আপনি পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই বুঝেন, তাই আপনার কথাগুলো আলাদা গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category