• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পতেঙ্গা সমুদ্র সৈকতে পেশাগত সাংবাদিকদের ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা সম্পন্ন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ৬০ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

একঝাঁক পেশাদার সাংবাদিকদের সংগঠন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পতেঙ্গা সমুদ্র সৈকতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আমিনুল হক শাহিনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান সাকিবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল হোসেন বাবলা, মোছলেহ উদ্দীন বাহার ও ফয়সাল হাসান। যুগ্ম সচিব হিসেবে রয়েছেন নেওয়াজ শরীফ, বেলাল উদ্দিন ও হাসান রিফাত।

এছাড়া সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন খোকন, জাকারিয়া হোসেন, আল আমিন রিফাত, রাইসুল রিফাত, মোঃ মামুন, মোঃ ইমরান, সামিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সত্য সংবাদ ও সিক্সটিন বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ হারুন উর রশীদ এবং অপরূপ পতেঙ্গার অ্যাডমিন শেখ জাহিদ হাসান।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বন্দর ও পতেঙ্গা এলাকার সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category