• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছেন কেউ কেউ: শিশির মনির

অনলাইন ডেস্ক / / ৫২ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির। রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট শিশির মনির তাঁর পোস্টে উল্লেখ করেন, বর্তমানে কেউ কেউ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর সরকারকে সরাসরি অবৈধ বা অসাংবিধানিক বলতে না পেরে কৌশলে তা বলার চেষ্টা করছেন।

তিনি বলেন, কেউ কেউ প্রফেসর ইউনূস/তাঁর সরকারকে ইনিয়ে-বিনিয়ে অবৈধ/অসাংবিধানিক বলার চেষ্টা করছেন। মূলত তারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছেন। সরাসরি বলতে না পেরে কৌশলে বলার চেষ্টা করছেন।

তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জুলাইয়ের অভ্যুত্থানের পর গঠিত সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে যারা বিভিন্ন সময় প্রশ্ন তুলছেন, শিশির মনির তাদের এই প্রচেষ্টাকে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার একটি অপকৌশল হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category