• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

ঢাবিতে মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি বন্ধের প্রতিবাদের সেই ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক / / ৫৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু বিভাগে এক সময় মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি হতে পারতেন না। এর প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচিও পালন করতেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে এমন একটি ‘বিক্ষোভ’ কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) হাদির এমন একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়েছেন তার বোন মাসুমা হাদি। এরপর সেটি আলোচনায় আসে।

জানা গেছে, ভাইরাল ছবিটি ২০০৮ কিংবা ২০০৯ সালের। সেই সময় মাধ্যমিক (দাখিল) ও উচ্চ মাধ্যমিকে (আলিম) ২০০ নম্বর করে বাংলা ও ইংরেজি না পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির বেশ কয়েকটি বিষয় পাওয়া থেকে বঞ্চিত হতেন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও সমালোচনার মুখে ২০১৩ সালে সর্বপ্রথম দাখিল ও আলিমে ২০০ নম্বরের বাংলা এবং ইংরেজি মাদ্রাসা সিলেবাসভুক্ত করে মাদ্রাসা বোর্ড। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ে পড়ার সুযোগ পান মাদ্রাসার শিক্ষার্থীরা।

হাদির বোন মাসুমা হাদি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি যুক্ত করে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগ যেমন-বাংলা, ইংরেজি ও আইন বিষয়ে ভর্তি নিষিদ্ধ করার নীলনকশায় লিপ্ত হয়, তখন আমার ভাই (ওসমান বিন হাদি) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সহপাঠীদের নিয়ে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। পাশাপাশি তিনি ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করেন।’

২০০৮-২০০৯ সালের দিকে হাদি ঝালকাঠির বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার আলিম পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে ২০০৯ সালে আলিম ও ২০০৭ সালে দাখিল সম্পন্ন করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে অনার্স-মাস্টাস শেষ করেন হাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category