• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

সিরাজগঞ্জ সরকারি কলেজে ফ্রি ওয়াই-ফাই জোনের ঘোষণা

মোঃ জুয়েল হোসেন / ৫৮ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পুরো ক্যাম্পাসজুড়ে ফ্রি ওয়াই-ফাই জোন করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে ‘মাই কম্পিউটার’ (My Computer) কর্তৃক আয়োজিত রমাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির বাইরে গিয়ে আধুনিক শিক্ষা কল্পনা করা যায় না। সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বমানের জ্ঞান আহরণ করতে পারে এবং গবেষণায় এগিয়ে থাকে, সেজন্য আমি ব্যক্তিগত উদ্যোগে পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের দায়িত্ব নিচ্ছি। খুব শীঘ্রই শিক্ষার্থীরা উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবে।”

তিনি আরও বলেন, খেলাধুলা ও প্রযুক্তি—এই দুয়ের সমন্বয়ই তরুণ সমাজকে মাদক ও বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পারে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মহিদুল হাসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কল্যাণে এই প্রযুক্তিগত উদ্যোগের প্রশংসা করেন এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান।

‘মাই কম্পিউটার’ আয়োজিত এই রমাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও অধ্যক্ষ মহোদয় বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন। টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিক দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category