• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন: তারেক রহমান  ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর ‘মা ক্যাডেট কোচিং’ যেন এক নরককুণ্ড! “রংপুরে শিক্ষকের লালসার শিকার ৯ বছরের শিশু” সাইলো মাঠে পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল রাজধানীর পুরান ঢাকায় সাংবাদিক মোস্তাকের মায়ের কুলখানি অনুষ্ঠিত  মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত  সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেবিদ্বারে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

দেবিদ্বারে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক | / ৪২ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর থেকে সুলতানপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের ইটের সুরকি ও অপর্যাপ্ত উপকরণ ব্যবহার করা হচ্ছে, যার ফলে কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন দেখা দিয়েছে।

 বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে :- https://youtube.com/shorts/Rs8nxZNxmDQ?si=xxn_yDq07Y_99X0-

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে খলিলপুর থেকে সুলতানপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের ইট ভেঙে তৈরি সুরকি ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে একাধিকবার জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি। এলাকাবাসী আরও জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বরং পুরনো নিম্নমানের সুরকি অপসারণ বা পরিবর্তন না করেই কাজ চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। খলিলপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, আমরা চাই ভালো মানের রাস্তা হোক। কিন্তু যেভাবে খারাপ ইটের সুরকি দিয়ে কাজ হচ্ছে, এতে কয়েক মাস না যেতেই রাস্তা ভেঙে যাবে। নোয়াবগঞ্জ এলাকার বাসিন্দা মোছা. রাশেদা বেগম বলেন, সরকার উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, আর কিছু অসাধু লোক সেই টাকার অপচয় করছে। আমরা বারবার বাধা দিলেও তারা শুনছে না।

সুলতানপুর গ্রামের মো. সাইফুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণের আগে পুরনো সুরকি সরিয়ে ভালো উপকরণ দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করে নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ চালানো হচ্ছে। এতে জনগণের কোনো উপকার হবে না। এ বিষয়ে সচেতন মহলের অভিযোগ, দায়িত্বশীলদের নীরবতায় ঠিকাদারি প্রতিষ্ঠান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই সড়কটি খলিলপুর ও সুলতানপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন রাস্তা হলে এলাকাবাসীর চলাচল সহজ হতো।

কিন্তু নিম্নমানের কাজ হলে জনগণের প্রত্যাশা ভেস্তে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, জনগণের টাকায় নির্মিত সড়কে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। সঠিক তদন্ত করে মানসম্মত কাজ নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category