• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন: তারেক রহমান  ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর ‘মা ক্যাডেট কোচিং’ যেন এক নরককুণ্ড! “রংপুরে শিক্ষকের লালসার শিকার ৯ বছরের শিশু” সাইলো মাঠে পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল রাজধানীর পুরান ঢাকায় সাংবাদিক মোস্তাকের মায়ের কুলখানি অনুষ্ঠিত  মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত  সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেবিদ্বারে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে

এশিয়ান টেলিভিশন ও নয়া দিগন্তের মতলব প্রতিনিধি সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান শুক্রবার (২৪ এপ্রিল) মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর প্রতিনিধি মোঃ জহিরুল হাসান মিন্টু ও আজকের জনবানী পত্রিকার মতলব প্রতিনিধি মোঃ জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহীন আলম ও দৈনিক একাত্তর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি মোঃ লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে এস টিভি ৫২লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কেউ প্রার্থী না হওয়ায় সেগুলো শূন্য রয়েছে। এসব পদ পরবর্তীতে কার্যকরী কমিটি পূরণ করবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category