• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন: তারেক রহমান  ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর ‘মা ক্যাডেট কোচিং’ যেন এক নরককুণ্ড! “রংপুরে শিক্ষকের লালসার শিকার ৯ বছরের শিশু” সাইলো মাঠে পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল রাজধানীর পুরান ঢাকায় সাংবাদিক মোস্তাকের মায়ের কুলখানি অনুষ্ঠিত  মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত  সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেবিদ্বারে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ১৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল” পর্যন্ত পালিত এ সপ্তাহের উদ্বোধন। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, শিক্ষা কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর সহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, অপুষ্টি প্রতিরোধ এবং সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category