• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ

স্টাফ রিপোর্টার | / ১০১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের জন্য এক বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলা.নেট এর প্রতিনিধি মোঃ রাসেল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

সোমবার (১১ মে ) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি পদে দুইজন হলেন- দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক পদে বার্তা টোয়েন্টিফোরের প্রতিনিধি মঈন নাসের খান রাফি, কোষাধক্ষ্য পদে বাংলাদেশ কন্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন।

এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরন টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category