• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় সাংবাদিক শুভ্রকে আবারো অপ*হ*র*ণ ও হ*ত্যা*চেষ্টা, নেপথ্যে সেই ‘স্যার’ চ*ক্র!

নিজস্ব প্রতিবেদক / ৭৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কুমিল্লায় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর ঘরে অনুপ্রবেশের চেষ্টা সহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের মতে, কথিত “স্যার নামীয় কুচক্রী” মহলটিই এই ঘটনার মাস্টারমাইন্ড।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই কুখ্যাত চক্রটিকে দমনে ইতিপূর্বে ডিবি পুলিশ, থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে চিরুনি অভিযান চালিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযানের মুখেও চক্রটির সদস্যরা ছদ্মবেশে প্রকাশ্যেই তাদের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জনমনে চরম আতঙ্ক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ভুক্তভোগী সাংবাদিক শুভ্রর পক্ষ থেকে এই চক্রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ইতিপূর্বে এই পেশাদার অপরাধী চক্রটির সদস্যরা মোটরসাইকেল ও বিভিন্ন গাড়িযোগে সরাসরি নাশকতা সৃষ্টি করার সময় পুলিশ এবং র‌্যাবের হাতে হাতেনাতে গ্রেপ্তারও হয়েছিল। সর্বশেষ অপরাধীরা শুভ্রকে পুনরায় ফোন কল ও বার্তা (মেসেজ) পাঠিয়ে আগামী ৭ দিনের সময় বেঁধে দিয়ে চূড়ান্ত হুমকি প্রদান করেছে।

এই ঘটনার পর থেকে সাংবাদিক শুভ্র ও তাঁর পরিবারের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, পুলিশ প্রশাসন ও জেলা ডিবি পুলিশ যদি এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে এই পেশাদার চক্রের মাধ্যমে যেকোনো সময় সাংবাদিক শুভ্রসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতিপূর্বেও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে এই চক্রের নানাবিধ অপরাধের চিত্র গণমাধ্যমে উঠে এসেছিল। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই অপরাধী চক্রকে সম্পূর্ণভাবে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ ও ডিবির জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category