• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

রাণীশংকৈলে আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীপকে সংবর্ধনা

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব কনফারেন্স রুমে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানীর আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেসক্লাব।

সংবর্ধনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধিরা সবসময় সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানী রাণীশংকৈল সীমান্তে তথ্য সংগ্রহে আসায় ২৩ জুন মঙ্গলবার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাংবাদিকরা।

সংবর্ধিত অতিথি আবু সুফিয়ান বলেন, রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা আমাকে আপনারা সংবর্ধিত করছেন। তবে মফস্বল সাংবাদিকতার এখন বড় চ্যালেঞ্জ রয়েছে। আগে আপনারা নিজেকে চেনেন যে আমি কি করেছি, কি করছি, তাহলে সাংবাদিকতার সব উত্তর পেয়ে যাবেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম যুদ্ধ চালিয়ে যাবেন। সেই সাথে এলাকার জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, রমজান আলী,সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নুরুল হক, ছবিকান্ত দেব, মাহাবুব আলম, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন,আনিসুর রহমান বাকি,বিজয় রায়,আব্দুল জব্বার,অভিশেখ চন্দ্র রায়,মানিক,ফাইদুল,সবুজ,রাকিব ফেরদৌসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category