• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চসিকের ৩৯ নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি উদ্বোধন: এডিশ মশা ও ডেঙ্গু জ্বর থেকে সচেতন হবার আহ্বান

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর জোর নির্দেশনায় এবং চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডিশ মশা নিধন ও মশার প্রজনন বিস্তারণ রোধ কল্পে চসিকের ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. শামীম আহমেদ খান ( বি,এন) এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড সচিব প্রতিনিধি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, সুমন রহমান, ইউসুফ সুমন, মোঃ ফোরকান, ছাত্রনেতা মোঃ আকিব জাভেদ, মহসিন সোহেল এবং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় শুরু হয়ে ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ১৪ অক্টোবর, বুধবার সারাদিন সি ইউনিট এলাকার বিভিন্ন অলিগলিতে ও বাসাবাড়িতে ফকার মিশিনের সাহায্যে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

পরে ৩৯ নং ওয়ার্ডের বি ইউনিট,এ ইউনিট এলাকায় এই কর্মসূচি পালন করা হবে এবং ৩৯ নং ওয়ার্ড ডেঙ্গু জ্বরের জন্য ইতিমধ্যে চসিকের রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সকল নাগরিক কে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সচেতন হবার দৃঢ় আহ্বান জানিয়েছেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category