• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২ ফিলিস্তিনে বড় ধরনের সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা পাকিস্তানের ১০৪ কোম্পানির প্রতিবেদনে স্বচ্ছতার ঘাটতি শুধু পণ্য নয়, এবার প্রযুক্তি ও শিল্পজ্ঞান রপ্তানি করতে চায় চীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি

হাসনাত আবদুল্লাহর এলাকায় সড়ক প্রকল্পে অনিয়ম: দুদকের দ্বারস্থ হচ্ছে মিডিয়া হাউজ

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ৬২ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নিজ এলাকায় এমন প্রকাশ্য জালিয়াতির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে ‘দৈনিক বাংলার দূত’ সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় এই রাস্তার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ প্রকাশের পর কিছুদিন কাজ বন্ধ রাখা হয়েছিল। তবে সম্প্রতি একটি ছোট ব্রিজসহ রাস্তার কার্পেটিংয়ের কাজ তড়িঘড়ি করে শেষ পর্যায়ে নিয়ে এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের অনিয়ম সংশোধন না করে উল্টো আগের চেয়েও অত্যন্ত নিম্নমানের, মাটি ও কাদা যুক্ত রাবিশ (খোয়া) বিছিয়ে রুলার দিয়ে রাস্তাটি সমান করা হয়েছে। এই চরম জালিয়াতি ও টেকসইহীন ভিত্তির ওপরই আগামী দুই দিনের মধ্যে কার্পেটিংয়ের কাজ শেষ করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজটি বাগিয়ে নেওয়া আওয়ামী লীগের মূল ঠিকাদার নিজে সরাসরি স্পটে না এসে, অন্য লোক (সাব-ঠিকাদার) দিয়ে আড়ালে থেকে এই নামমাত্র কাজ করাচ্ছেন। যেখানে হাসনাত আবদুল্লাহর মতো কেন্দ্রীয় নেতৃত্ব এই অঞ্চলের বাসিন্দা এবং দেশজুড়ে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন, সেখানে তাঁরই এলাকায় পুরোনো আমলের সিন্ডিকেট ব্যবহার করে সরকারি টাকা হরিলুটের এই দুঃসাহস কেউ কল্পনাও করতে পারেনি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সরকারি প্রকল্পের কাজে এত বড় অনিয়ম হলেও তা তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কেন নীরব ভূমিকা পালন করছেন?

সরকারি অর্থের এই প্রকাশ্য অপচয় ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে এবার আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যম। এই সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মিডিয়া হাউজের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ একটি আনুষ্ঠানিক লিখিত আবেদন দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category