• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা. কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেলের দুটি চালান, ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন বা অকটেন আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের দায়িত্বেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চারটি প্রস্তাবই উপস্থাপন করা হয়। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category