• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা. কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬’। দেশের পর্যটনশিল্পের বিকাশ, ট্রাভেল কমিউনিটিগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। পর্যটনশিল্পের বিকাশ ও ট্রাভেল কমিউনিটিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রত্যয়ে সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির সভাপতি আফসার উদ্দিন রাকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক স্মরণ মজুমদার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর আমিনা বিনতে রশিদ, বাধন দ্য ট্রাভেলার, মোহাম্মদ নুরুল আনোয়ার মাহি, নাঈম ব্র, তাহমিদ মোত্তাকি চৌধুরী ও সামিহা আফরোজ এশাসহ পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সম্মেলনে স্পিকার হিসেবে বক্তব্য দেন ট্রাভেলার্স অব কুমিল্লার প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুন তাসিন ইসলাম চৌধুরী, জলবিন্দু, এ লাক্সারি হাউসবোটের পরিচালক রিয়াজ মাহমুদ এবং ট্রাভেল ম্যানিয়া কুমিল্লার প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন শুভ্র সাহা।

এ আয়োজনে কুমিল্লার বিভিন্ন ট্রাভেল কমিউনিটির অ্যাডমিন ও মডারেটরদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাভেল গ্রুপের প্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা এবং পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী কমিউনিটিগুলোর মধ্যে ছিল কুমিল্লা ট্রাভেল গ্রুপ, ভ্রমণ প্রেমি, ট্রাভেলার্স অব কুমিল্লা, ওয়ান্ডার উইথ কুমিল্লা, ট্রাভেল ম্যানিয়া কুমিল্লা, ট্রাভেল গ্রুপ অব কুমিল্লা (TGC) এবং ট্রিপ লাভার্স কুমিল্লা (TLC)।

সম্মেলনে দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও উন্নয়নের করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ট্রাভেল কমিউনিটির প্রতিনিধিদের মধ্যে পরিচিতি, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে ট্রাভেল কমিউনিটি, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে দেশের পর্যটন কমিউনিটিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং কুমিল্লাসহ দেশের পর্যটনশিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category