• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা. কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ‘সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর’

জনি হত্যা মামলা গ্রেপ্তার: এসপি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে কথিত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নামে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা ও চাহিদার পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার ভিত্তিতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের আগে তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে আটক করে পুলিশ। এ সময় তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে আলোচিত। এবার এ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একজন পুলিশ সুপার গ্রেপ্তার হওয়ায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া নতুন গুরুত্ব পেয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যক্তির দায় আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category