• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা. কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

২০০৯-২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ

ঢাকা কোট রিপোর্টার / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজনের প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নিপীড়নসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অনুসন্ধানে দেশজুড়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকে বলা হয়েছে, উল্লিখিত সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উদ্যোগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজন করা হবে। এসব গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলেও স্মারকে উল্লেখ করা হয়।

এ ছাড়া গণশুনানি আয়োজনের আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং আহত, নিহত ও ভুক্তভোগী পরিবারগুলোকে এ বিষয়ে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

চিফ প্রসিকিউটরের স্বাক্ষরিত স্মারকটি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযোগগুলোর বিষয়ে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং অপরাধ অনুসন্ধানের ক্ষেত্রে নতুন একটি প্রক্রিয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category