• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৯ প্লাটুন আনসার মোতায়েন স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

রাবির ৬০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শৃঙ্খলা কমিটির অভিযোগের ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীর দুই বছরের এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category