রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের নিরাপত্তা ও দ্রুত উদ্ধারের জন্য দোয়া কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধাবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আসিফ মাহমুদ তাঁর বার্তায় বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের জন্য দোয়া কামনা করছি। ইয়া আল্লাহ, আপনার রহমতে তাদের নিরাপদে উদ্ধার করুন।’
এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আরও বলেন, ‘আল্লাহ আহতদের শিফা-এ-কামিলা (পূর্ণ সুস্থতা) দান করুন। আমিন।’
উল্লেখ্য, এদিন বিকালে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে গেলে বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হন। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।