• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো / / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে মোট পাঁচটি মামলা রয়েছে।

লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানার মামলায় চার্জশিটভুক্ত আসামি।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category