ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন।
রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে তিনি বলেন, মার্কিনীদের অতিরিক্ত চাহিদার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে।
ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন।
রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।
সূত্র: বিবিসি