রোববার (১৯ এপ্রিল) ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি বলেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ব্যাখ্যা করেন না—ইরান কী অপরাধ করেছে।”
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে তিনি আরও বলেন, দেশকে “রক্তপিপাসু ও নিষ্ঠুর শত্রুর” বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে “আমাদের যুদ্ধপ্রিয় হিসেবে উপস্থাপন না করা হয়”, কারণ “আমরা আত্মরক্ষার জন্য লড়ছি।”







