• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সমাজকে আলোকিত ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে, চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে । এলাকার তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনটির মুল উদ্দেশ্য ।

শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, মাদক দমন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক নানা উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সকল সদস্য বৃন্দ। শুক্রবার ( ২৩শে অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর উত্তর পাড় গৌড়া বাড়ী জামে মসজিদ মাঠ
প্রাঙ্গণে সংগঠনটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, সংগঠনটির সদস্যদের মাঝে “চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ” মুদ্রিত টি সাট বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় । সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাদের বক্তৃতায় বলেন,
একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারা বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category