• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২ ফিলিস্তিনে বড় ধরনের সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা পাকিস্তানের ১০৪ কোম্পানির প্রতিবেদনে স্বচ্ছতার ঘাটতি শুধু পণ্য নয়, এবার প্রযুক্তি ও শিল্পজ্ঞান রপ্তানি করতে চায় চীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ২৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চর্থা হালুয়াপাড়া রোডের রিকশা গ্যারেজ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর বিস্তার রোধের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category