• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রের মামলায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ, প্রতিবেদন দাখিলের আদেশ আদালতের ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ যবিপ্রবিতে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মোঃ খলিলুর রহমানের বাণী: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জকসুতে নির্বাচিত নারী সদস্যদের দেয়া বড় বড় প্রতিশ্রুতির নেই কোন দৃশ্যমান বাস্তবায়ন, ক্ষোভ প্রকাশ সাধারণ শিক্ষার্থীদের কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত

যবিপ্রবিতে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৩৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী শেখ ফাতিন ফুয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন NHS বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি ফজলে রাব্বি (IPE), সহসভাপতি জামিল হাসান জয় (PTR) ও আবু তাহের রিফাত (EEE), সহসাধারণ সম্পাদক আবির মাহমুদ (MB) ও আহাদ কাজী (PESS) এবং কোষাধ্যক্ষ নেহান হাসনাত নাবিল (NHS)। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফা জামান মইন (MB)। কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া, ২০২৬–২৭ কার্যবর্ষে সংগঠনটির অনারেবল মেম্বার হিসেবে রয়েছেন মো. রিফাত আহমেদ বাপ্পী (FB), তামিম সিকদার (MGT) ও মো. ইলিয়াসুর রহমান (NFT)। উপদেষ্টা প্যানেলে রয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর রহমান শিয়াম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম এবং অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগের প্রভাষক সাকিয়াতুল জান্নাত রুহী ও মো. মসিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং কেমিকৌশল বিভাগের শিক্ষক ড. মো. রাফিউল হাসান।

নবনির্বাচিত সভাপতি শেখ ফাতিন ফুয়াদ বলেন, “আমাকে গাজীপুর অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব। একটি অ্যাসোসিয়েশন তখনই সুন্দর হয়ে ওঠে, যখন সবাই মিলে একটি পরিবারের মতো কাজ করে। তাই সবার সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ কামনা করছি। আশা করি, আমরা সবাই মিলে গাজীপুর অ্যাসোসিয়েশনকে আরও সুন্দর, সক্রিয় ও প্রাণবন্ত করে তুলব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ সরকার বলেন, “আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমার কাছে অত্যন্ত সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমানত। এই আস্থার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পদকে কর্তৃত্ব নয়, দায়িত্ব পালনের সুযোগ হিসেবে বিবেচনা করি। সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার মতামত, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category