• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রের মামলায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ, প্রতিবেদন দাখিলের আদেশ আদালতের ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ যবিপ্রবিতে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মোঃ খলিলুর রহমানের বাণী: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জকসুতে নির্বাচিত নারী সদস্যদের দেয়া বড় বড় প্রতিশ্রুতির নেই কোন দৃশ্যমান বাস্তবায়ন, ক্ষোভ প্রকাশ সাধারণ শিক্ষার্থীদের কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত

কুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রের মামলায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ, প্রতিবেদন দাখিলের আদেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একটি জিআর মামলায় এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারসংক্রান্ত আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার এবং মামলার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগকারী সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১, কুমিল্লা গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে DR-1847/26 নম্বর আদেশ জারি করেন। এতে Case Reference Number 41 ও 51 উল্লেখ রয়েছে।

পরবর্তী সময়ে আদালতের আদেশটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। থানার পুলিশ রেজিস্টারে আদেশ গ্রহণের স্মারক নম্বর হিসেবে R-2123i, তারিখ ২২ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, মামলায় একাধিক আমলযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এ ছাড়া দস্যুতার অভিযোগ, মালামাল উদ্ধার, চাঁদাবাজি এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ও মামলার তদন্তের আওতাভুক্ত।

অভিযোগকারী আরও দাবি করেন, তদন্ত চলমান থাকা অবস্থায় মামলার কার্যক্রম ও তদন্তের গতিপ্রকৃতিতে বিঘ্ন সৃষ্টির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নির্দেশনার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং নির্ধারিত প্রতিবেদন আদালতে দাখিল করা।

অভিযোগকারী মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দাবি, মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার, অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category