• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা.

আমড়াতলীকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়, শাহীন শরিফের মতবিনিময়

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন আহমেদ শরিফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ নিরসনের নানা বিষয় উঠে আসে। একই সঙ্গে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) মাগরিবের নামাজের পর ইউনিয়নের বলেশ্বর নিউ মডেল একাডেমি মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মো. আবদুল ইব্রাহিম। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন পরবাসী, মো. জহিরুল হক পেশা, হাজী হারিজ মিয়া, মো. খোরশেদ আলম, মো. মুসলেমউদ্দীন, মো. মোস্তফা কামাল, আবদুল জলিল, মো. নান্টু মিয়া, কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা ইউনিয়নের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ, রাস্তাঘাটের সমস্যা, নাগরিক সেবার সীমাবদ্ধতা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন আহমেদ শরিফ বলেন, ‘আমি আমড়াতলী ইউনিয়নের সন্তান। এ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি পরিচিত। আমি চাই, আমড়াতলী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।’

তিনি বলেন, মানুষের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম লক্ষ্য।

শাহীন আহমেদ শরিফ আরও বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে নয়, বরং এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে জনসেবা করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে ইউনিয়ন পরিচালনা করতে চাই।’

আমড়াতলী ইউনিয়নকে সুন্দর, উন্নত ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category