• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা.

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেফতার

অনলাইন ডেস্ক / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘কাইল্যা তছলিম’ নামেও পরিচিত।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত। এ ঘটনায় তার শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, তসলিম চৌধুরী যুবলীগ নেতা নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সূত্রের দাবি, কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তসলিম। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ঘটনায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এদিকে, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category