• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা.

কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর‍) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদন অনুযায়ী, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭.৯৮৫৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৬.৭৮ টাকা।

এই ট্যারিফের মধ্যে ক্যাপাসিটি চার্জ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩.১০৭৮ মার্কিন সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪.৮৭৮০ মার্কিন সেন্ট।

এ ছাড়া বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড পরিচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট (২×৬৬০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দিয়েছে কমিটি।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, প্রাথমিক পরিচালন তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক পরিচালন তারিখ (সিওডি) পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.২৮২৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৯.১১১১ টাকা।

অন্যদিকে, বাণিজ্যিক পরিচালন তারিখের (সিওডি) পর প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের লেভেলাইজড ট্যারিফ হবে ৮.১৬৪৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৮.৯৮১৩ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাব দুটি সভায় উপস্থাপন করা হয়। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category