• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন

এ জেড সুজন মাহমুদ, নাটোর, লালপুর প্রতিনিধি / / / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা লালপুর বাজারের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একদিকে বিকেল পাঁচটার সময় কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে সাজেদুল ইসলাম হলুদ, আমিনুল ইসলাম টমি, রাশিদুল ইসলাম মেম্বার, রানা, বাচ্চু, জাফর, সাকিব আহমেদ সহ এক পক্ষের ছাত্রদল, যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বিকেল ছয়টার সময় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত্ত ফজলুর রহমান পটলের পরিবারের পক্ষ থেকে হারুন অর রশিদ পাপ্পু, আশরাফুল আলম লুলু , রবিউল ইসলাম রবি, আনারুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, ইকবাল হোসেন বাবলু, আব্দুল বারী, তুহিন, সাবেক মেম্বার মহাব্বত আলী সহ ছাত্রদল, যুবদলের নেতৃত্বে লালপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ত্রিমোহিনী চত্বরে আলোচনা সভা করেছেন।

এ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু বলেন, লালপুর বাজারের যত ব্যবসায়ী রয়েছেন তাঁদের উদ্দেশ্য বলেন কোনো বিএনপি নেতাকর্মী যদি চাঁদা দাবি করে তাহলে আমাকে জানাবেন আমি এর বিচার না করতে পারলে জিবনে রাজনীতি ছেড়ে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category