১১ ডিসেম্বর দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গত ১ মার্চ থেকে চলতি মাসের ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে ১১০টি দেশের মোট ২ লাখ ৬ হাজার ৬০০ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার ৯৮ হাজার ২৫৯ জন, বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মিয়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন।
এই সংখ্যার মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ, ৪৮ হাজার ৬৩৯ জন নারী, ৫ হাজার ৮৫২ জন ছেলে এবং ৫ হাজার ৩৭৭ জন মেয়ে রয়েছে বলে জানান তিনি।







